News:

ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যলয়টি ১৯৯১ ইং সালে আলহাজ্ব মোঃ লুৎফর রহমান ( সাবেক মেম্বার ) কর্তৃক প্রতিষ্ঠিত এবং এর প্রতিষ্ঠার তারিখ ১ জানুয়ারী। বিদ্যালয়টি রাজধানী ঢাকার তুরাগ থানাধীন ডিয়াবাড়ী গ্রামে অবস্থিত এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ,ঢাকার অধীনে একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হয়। বিদ্যালয়টি ১৯৯৪ ইং সালে নিম্ন মাধ্যমিক স্তরে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত ও ১৯৯৮ ইং সালে এম.পি.ও. ভূক্ত হয়। এছাড়া ১৯৯৬ ইং সালে মাধ্যমিক স্তরে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত এবং ২০১০ ইং সালে এম.পি.ও. ভূক্ত হয়।

বিদ্যালয়টি বর্তমানে মাধ্যমিক স্তরের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং আধুনিক শীক্ষার সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।